সারাদেশ

লালমোহন থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ১

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার লালমোহন থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি), দুপুর ১টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরাজগঞ্জ ইউনিয়নর ৯নং ওয়ার্ডের সাদাপোল সংলগ্ন দেলোয়ার হোসেন বেপারী বাড়ির দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী লোকমান হাওলাদার (৫০)কে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,