সারাদেশ

মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত এমপি জাহান্দার আলী মিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হোসাইন মাহমুদ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া-র সাথে সকল দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব নবনির্বাচিত এমপিকে স্বাগত জানিয়ে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় তুলে ধরেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এমপি জাহান্দার আলী মিয়া বলেন, মাদারীপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মান আরও বাড়াতে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,