সারাদেশ

রায়গঞ্জে কৃষিজমির টপসয়েল কাটায় ১৪ জনের কারাদণ্ড, ৭ ডাম্প ট্রাক জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রায়গঞ্জ উপজেলা এলাকায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ৬টি ট্রাক ছিল নম্বরপ্লেটবিহীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। আদালত একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে মোট ২৪ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সব মিলিয়ে ১৪ জনকে মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,