মাদারীপুরে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ: আহত-১০
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয় পক্ষের দশজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৫ ফোব্রুয়ারী) রাতে সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া এবং আরও এক ভ্যান চালকসহ বেশ কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া নওহাটা এলাকায় বুধবার সন্ধ্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আহত হয়েছে ১০ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




