সারাদেশ

সিরাজগঞ্জ বাজার স্টেশনে সিএনজি স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে সিএনজির নতুন স্টেশন এলাকা নির্ধারণকে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ রাস্তা অবরোধ করলে শহরে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে বাজার স্টেশন এলাকায় জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াহাবের গ্রুপের সঙ্গে সিএনজি চালক মোঃ হাসেম, মোঃ সাইদুল, মোঃ তুষার, সাধনসহ জনের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়ক অবরুদ্ধ থাকে।
জানা যায়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাজার স্টেশন ও রেলওয়ে কলোনী সংলগ্ন এলাকার সিএনজিগুলো জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পাশের ফাঁকা জায়গায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন-এর সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু সিএনজি চালকদের নির্ধারিত স্থান দেখিয়ে দেন।
পরবর্তীতে সিএনজি চালকরা সেখানে গাড়ি নিতে গেলে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে সিএনজি মালিকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে রূপ নেয়। এতে সিএনজি চালক মোঃ ইসমাইল ও মোঃ লিটন শেখ সামান্য আহত হন।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,