ভোলা জেলা ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চর ইলিশা এলাকার সবুজ হাওলাদারের সুপারি বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ মহিউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক মহিউদ্দিন গুপ্তমুন্সি (মকবুল চৌকিদার বাড়ি), ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম খোকন এবং মাতার নাম আমেনা বেগম।
অভিযানকালে তার কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
১টি লোহার হাতলযুক্ত চাইনিজ কুড়াল (দৈর্ঘ্য ২৩ ইঞ্চি),
১টি লোহার পাইপ রেঞ্চ (দৈর্ঘ্য ১৪ ইঞ্চি),
২টি কাঠের হাতলযুক্ত দা/বগিদা (দৈর্ঘ্য ২৫ ও ১৯.৫ ইঞ্চি),
১টি বড় বাঁকানো ছুরি (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি),
১টি ছোট ছুরি (দৈর্ঘ্য ১১ ইঞ্চি),
১টি লোহার গেজি (দৈর্ঘ্য ১১ ইঞ্চি),
১টি লোহার সাবল (দৈর্ঘ্য ৩৭.৫ ইঞ্চি),
১টি লোহার রড (দৈর্ঘ্য ৫৩ ইঞ্চি),
২টি সবুজ রঙের প্লাস্টিকের পাইপ (দৈর্ঘ্য ৪৫ ও ৩৩.৫ ইঞ্চি)।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





