সারাদেশ

পাঁচ মামলার আসামি সাবেক মেম্বারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।

মাজহারুল ইসলাম বাদল নবীনগর উপজেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমীর হোসেন (৪২)-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানাপুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীপাড় থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত আমীর হোসেন বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাবেক মেম্বার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তার পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে। পিতৃহীন আমীর হোসেন ছোটবেলা থেকেই মামার বাড়ি বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।
লোকজন জানান, তার বিরুদ্ধে এলাকায একাধিক মামলা রয়েছে।
 এ বিষযে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহত আমীর হোসেনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,