সারাদেশ

চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে, রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে, “পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে, খাদ্য সহায়তা” পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন এর উদ্যেগে রমজান ফুড প্যাকেজ- ২০২৬ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সুবিধাভোগী পরিবার গুলো স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে উপস্থিত হয়ে, শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রমে অংশ গ্রহন করেন। সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায়, নির্বাচিত ১শ সুবিধাভোগী পরিবার গুলোর মাঝে (ছোলা বুট ১কেজি, সয়াবিন তেল ৫০০গ্রাম, মসুর ডাল ৫০০গ্রাম, খেজুর ৫০০গ্রাম, চিনি ৫০০গ্রাম) করে “রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে।  আয়োজক সংগঠন বলেন, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষ গুলো “ইফতার ও সেহরির সময়” ন্যূনতম কোন কষ্ট ছাড়াই খাদ্যের ব্যবস্থা করতে পারে। সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। নির্ধারিত তালিকা অনুযায়ী শুধুমাত্র উপস্থিত সুবিধাভোগীদের মাঝেই এই প্যাকেজ বিতরণ করা হয়েছে। যাতে করে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত ও রুনা বেগম। আরও দায়িত্ব পালন করেন, খোরশেদ আলম, সিফাত ইসলাম, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, মোসলেমা খাতুনসহ আরও অনেকে। সুবিধাভোগীরা সদস্যরা “ফুড প্যাকেজ” হাতে পেয়ে সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন। এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,