জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

মুক্তিযোদ্ধা শামসুল আলম এর কন্যাকে সংরক্ষিত নারী আসনে এম পি হিসেবে দেখতে চায় জনগণ

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 


‎বাগেরহাট জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার-এর কন্যাকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তিনি কেবল একজন সম্ভাবনাময় রাজনৈতিক নেতৃত্বই নন, বরং দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম এবং মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, তিনি জনগণের আস্থা ও সেবার যোগ্য, তার কন্যা অ্যাডভোকেট ফারাহানা জাহান নিপা বাগেরহাট জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তার রাজনৈতিক যাত্রার শুরু থেকে সমাজের দুর্বল ও অবহেলিত অংশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নানা আন্দোলন, মানবাধিকার রক্ষা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রেই তিনি নেতৃত্ব প্রদান করেছেন। জেলা ও থানা পর্যায়ে তিনি নানা দিকের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং দলের প্রতি তার অনুগতিত্ব কখনো কমেনি।তিনি ছিলেন সেই কণ্ঠস্বর, যিনি মানুষের স্বার্থে, অবিচার রোধে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সামনে এসেছেন। অনেক সময়ের রাজনীতির প্রতিকূল পরিস্থিতিতে মামলার শিকার হয়েও তিনি হাল ছাড়েননি। বরং এসব চ্যালেঞ্জকে তিনি শক্তি হিসেবে ব্যবহার করে জনগণের কল্যাণে অগ্রসর হয়েছেন,বাগেরহাটের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ফারাহানা জাহান নিপা একজন যোগ্য, সাহসী এবং দায়িত্ববান এমপি হবেন। তিনি মহিলা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে কেবল স্থানীয় জনগণের অধিকার রক্ষা করবেন না, বরং জাতীয় পর্যায়েও নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায় এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,