সারাদেশ

শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সৎসঙ্গ মন্দিরে সৎসঙ্গ বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহা-মহোৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৭ ও ২৮ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী অনুষ্ঠানে ১ম দিন শুক্রবার বিকালে উপজেলা উৎসবের উদ্বোধন করা হয়। ২য় দিন শনিবার সকালে প্রার্থনা ও গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পর শিশু কিশোর সৎসঙ্গ পরবর্তী চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত হয়। চিকিৎসা সম্মেলনে আলোচ্য বিষয় ছিল রোগের চিকিৎসার থেকে রোগ যাতে না হয়, তাই করা ভাল। ডাঃ গণেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা করেন ডাঃ দীনবন্ধু মন্ডল ও ডাঃ মধুসূদন সদা। আলোচনাশেষে বিনামূলে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পর নবেন্দু মন্ডলের সঞ্চালনায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব সম্মেলনে বক্তব্য রাখেন তরুণ তীর্থ মন্ডল, প্রভাষক প্রীতি সুন্দর মন্ডল, বিনায়ক মন্ডল, সবুজ বিশ^াস প্রমুখ। যুব সম্মেলনে আলোচ্য বিষয় ছিল ‘শিক্ষা মানেই হাতে-কলমে বাস্তব শিক্ষা, আর লিটারেশন হল আক্ষরিক জ্ঞান বা মুখস্তবিদ্যা, যা শিক্ষার সাথে সম্পর্কহীন।

বিকালে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রভাষক অনুদীপা রায়ের সঞ্চালনায় মাতৃসম্মেলনে বক্তব্য রাখেন উমা রানী মন্ডল, লতা রানী সরকার, রান্তু দেবী, সন্ধ্যা রানী বাহাদুর, মাধবী রানী, সুরুজ বালা, কবিতা রানী, চন্দনা রানী প্রমুখ।

সন্ধ্যায় সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয়।  সৎসঙ্গ উৎসব উদ্যাপন কমিটির সম্পাদক প্রভাষক শ্রী অভিষেক কুমার মন্ডলের সঞ্চালনা ও শ্রী সুব্রত আদিত্যের সভাপতিত্বে সাধারণ ধর্মসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রী বিমল কৃষ্ণ সানা, শ্রী সুপদ চক্রবর্তী, শ্রী সুপদ রায়, অ্যাড,ঝন্টু চন্দ্র, শ্রী কালী চরণ মন্ডল, শ্রী সনৎ কুমার ঘোষ, শ্রী গৌতম ঘোষ,শ্রী পরিমল মন্ডল প্রমুখ। এছাড়া দুই দিন ব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। হাজারো ভক্তের অংশ গ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,