হাটহাজারীতে দুইটি খাল পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: সরকার খাল খননে বিশেষ গুরুত্ব আরোপ করছে
হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন কৃষকদের জমিতে সেচ ব্যবস্হার সুবিধা, জলাবদ্ধতা নিরষন ও বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের পানি দ্রুত নিষ্কাশনের সুবিধার্থে সরকার খাল খননে বিশেষ গুরুত্ব আরোপ করছেন। খাল খনন একটি চলমান প্রক্রিয়া। এই উপজেলা যতগুলো খাল আছে পর্যায়ক্রমে এগুলো খনন করা হবে। বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বয়স মাত্র ১২ দিন। এর মধ্যে দেশের মানুষের স্বার্থে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। তারই অংশ বিশেষ এই খাল খনন। তিনি গতকাল শনিবার(২৮ ফ্রেবুয়ারি) হাটহাজারী উপজেলার মিঠা ছড়া ও ভানজইন খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করার সময় প্রধান অতিথি বক্তব্য একথা বলেন। তিনি বর্তমান সরকারকে কৃষক বান্ধব হিসাবে আখ্যায়িত করে বলেন সরকার কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে ইতিমধ্যে ১২ হাজার কৃষকদের কৃষি ঋন বাবদ দেড় হাজার কোটি টাকা কৃষি ঋন মওকুফ করে দিয়েছেন। মিঠা ছড়া ও ভানজইন খাল পুনঃ খনন কাজ শেষ হলে পৌরসভা ও উপজেলা উপরী অংশে জলযট সমস্যার নিরসন হবে। খাল খননের সময় খালের অবৈধ দখল মুক্ত করতে তিনি প্রশাসনকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদেন সার্বিক সহযোগিতার কামনা করেন। খালের জায়গা অবৈধ দখলদার যত প্রভাবশালী হউক না কেন জনস্বার্থে কাউকে ছার দেওয়া হবে না, যদি দখলদার তাঁর দলের নেতা কর্মী হলে ও তাকে কোন অবস্থায় ছার না দিতে তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে প্রথমে মিঠা ছড়া খালের বড় বিল এলাকায় পরে ভানজইন খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেন। মিঠা ছড়া খালটি প্রাথমিক ভাবে আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার এবং ভানজইন খাল ৫০ লাখ টাকা ব্যয়ে তিনি কিলোমিটার খনন করা হবে। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও উপজেলা প্রশাসন খাল পুনঃ খননের আয়োজন করেন। এই সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম জোনের সহকারী প্রকৌশলী তমাল দাশ, বিএডিসি হাটহাজারীর উপ- সহকারী প্রকৌশলী দীপেন চাকমা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শাহীন বাদশা। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নূর মোহাম্মদ, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে জাকের হোসেন ও অহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।





