সারাদেশ

শাহরাস্তি প্রেসক্লাব-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
গত ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ মঈনুল ইসলাম কাজল।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সেন্টু এবং খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি ফয়েজ আহমেদ সমান সংখ্যক ভোট লাভ করেন। পরবর্তীতে প্রেসক্লাবের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মোঃ কামরুজ্জামান সেন্টু সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বিজয়ী হন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ শাহজাহান, সহকারী রিটার্নিং অফিসার সজল পাল ও জসিম উদ্দিন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,