সারাদেশ

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

রাবিপ্রবি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এটি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ, যা রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ২য় কার্যনির্বাহী পরিষদ নামে কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচিত ৩ (তিন) জন ও মনোনীত ৮ (আট) জন সদস্যের সমন্বয়ে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, গঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সংগঠনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০২১-২২ সেশনের মোহাম্মদ সাহেদুল মারুফ এবং সাধারণ সম্পাদক সিএসই বিভাগের ২০২১-২২ সেশনের ইফতেখার আলম নাহিদ ও কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের মো: মোসাদ্দেক হোসেন নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির মনোনিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) সঞ্চিতা চক্রবর্তী, সহ-সভাপতি (বিতর্ক) মায়মূনা মুসাররাত তাসফিয়া, বিতর্ক সমন্বয়ক (বাংলা বিতর্ক) মোঃ সামসিদ দোহা উৎস, বিতর্ক সমন্বয়ক (ইংরেজি বিতর্ক) নকিবুল আবছার শাওন সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিমা চান্দ্রেয়ী ও কার্যনির্বাহী সদস্য পদে লোরা চাকমা এবং আবুল হাসনাত।

নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিতর্কের চর্চা বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করা এবং সোসাইটির সদস্যদের দক্ষতা বিকাশে এই পরিষদ কাজ করে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আতিয়ার রহমান বলেন, আমি নতুন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আশাবাদী। নিশ্চয়ই তারা নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চাকে আধুনিকায়নের উদ্দেশ্যে ২০২৩ সালের ২৮ নভেম্বর আত্মপ্রকাশ করে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। এরপর, সংগঠনের মৌলিক ভিত্তি তৈরি করার লক্ষ্যে ২০২৪ সালের ১৩ মার্চ ১ম আহবায়ক কমিটি গঠন করা হয় পরবর্তীতে ২০২৫ সালের ২০ জানুয়ারি ১ম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি মুক্তবুদ্ধির চর্চা ও যৌক্তিক মানুষ তৈরির শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করছে। দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির লালন, ধারণ, অগাধ শ্রদ্ধা ও অসীম দেশপ্রেম সংগঠনের সঞ্জীবনী শক্তি। এই সব প্রত্যয় ও প্রচেষ্টাকে আরও বিশদভাবে ও নিপুনভাবে রাবিপ্রবি তথা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,