সারাদেশ

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি:
“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে উপস্থিত পাট চাষিদের বিভিন্ন দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং পাট চাষকে লাভজনক করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, শেরপুরে পাট চাষের পরিমাণ কমে যাওয়ায় তিনি হতাশ। তবে উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, পাট চাষে সচেতনতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় প্রণোদনার সুষম বণ্টনের মাধ্যমে পাটের সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান এবং শেরপুরে পাট চাষের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করা গেলে পাটের চাহিদা বাড়বে এবং এর ফলে পাট উৎপাদনও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,