সারাদেশ

শার্শার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি:
যশোর জেলার শার্শার বেনাপোল,  ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ৫২ কেজি ৫০০ গ্রাম  গাজা এবং ১১০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বেলা ১২ টার সময় বিজিবি এর ধান্যখোলা বিওপির সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায়  ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা আটক করে। অপরদিকে আন্দুলিয়া বিওপি হতে পৃথক অভিযান চালিয়ে আরশিংড়ি মাঠের মধ্যে পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল (নেশা জাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২,২৭,৭৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার সাতশত পঞ্চাশ)  টাকা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের  কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,