সারাদেশ

সিএমপি ‘র উদ্যোগে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন

ইসমাইল ইমন চট্টগ্রাম
০৮ মার্চ রবিবার বিকাল ০৩ টায় চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ কন্ট্রোল রুমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি মনিটরিং এর আওতায় আনয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। সমন্বিত মনিটরিং কার্যক্রমে চট্টগ্রাম মহানগরের ০৯ টি থানাধীন মোট ৮১ টি পয়েন্টে সর্বমোট ২৬৯ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
উদ্বোধন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,