সারাদেশ

চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) বিকাল ৫.৩০মিনিটে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” চিলমারী উপজেলা কার্যালয়ে, মাটিকাটা রেলগেট জামে মসজিদের মুয়াজ্জিন আমিনুল ইসলামের সঞ্চালনায় ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) চিলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আনোয়ারুল ইসলামের পরামর্শক্রমে এবং যুগ্ম সমন্বয়কারী কায়ছার আলী মন্ডলের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রমনা ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, বকুল মিয়া, ফিরোজ মিয়া, মুকুল মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে আমিনুল ইসলামের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,