জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শেরপুরে অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত
মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড বিষয়ক এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় আগুন লাগার পর দ্রুত অ্যালার্ম প্রদান, নিরাপদে ভবন ত্যাগ, ফায়ার সার্ভিসকে অবহিত করা এবং অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল প্রদর্শন করা হয়। এর মাধ্যমে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কীভাবে সঠিক পদক্ষেপ নিতে হয় সে বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরআরও, এনডিসি, পিআইও সদর, স্টেশন অফিসার জামিল আহমেদ





