সারাদেশ

দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অর্ধ সহ্রসাধিক দরিদ্র অসহায় নারী প্রধান পরিবারের মাঝে প‌রিবা‌রের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)এর সহায়তায় শ‌নিবার(১৪ মার্চ) সকাল ১০ টায় চৌদ্দর‌শি, চাঁদনীমুখা, ডুমু‌রিয়া খেয়াঘা‌ট সংলগ্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন নাবিকের শিশু সুরক্ষার প্রকল্প ম্যানেজার সাইফুর রহমান, প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলাম গণমাধ্যম প্রতিনিধি প্রমুখ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি প্যাকে চাউল ৪ কে‌জি, ডাউল ১ কে‌জি , আলু ৩ কে‌জি, চিনি ১ কে‌জি, পেঁয়াজ ২ কে‌জি, তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম, সেমাই ২ প্যাকেট, সোলা ১ কে‌জি।

উল্লেখ্য নাবিকের সহায়তায় ব্রতী গাবুরাতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবার গুলোর শিশু পুনর্বাসন, সুপেয় খাবার পানি,কুরবানীর মাংস বিতরণ,শীত বস্ত্র বিতরণ, ভাসমান স্বাস্থ্যসেবা, কমিউনিটি প্রশিক্ষণ, আয়বৃদ্ধিমুলক কার্যক্রম, মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ করে আসছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,