ইঞ্জিনিয়ার অফিসের শহিদুলের বদলিতে এলাকাবাসী আনন্দিত
নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খান এর বদলিতে আনন্দিত ঠিকাদার, এলাকাবাসী ও অফিস স্টাফরাও।
উপ-সহকারী প্রকৌশলী শহিদুল নাগরপুর উপজেলায় চাকরির সময়ে ঘুষ, দূর্নীতি ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ মূল কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে জানায় অনেক ঠিকাদার।
শহিদুলের ঘুষ, দুর্নীতির মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হলো এম আর আর আই ডি পি প্রকল্পের আওতায় ২টি রাস্তা কার্পেটিং এর কথা থাকলেও উপ-প্রকৌশলী শহিদুল উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুব ও ঠিকাদার কাজ না করেই যোগসাজশে ৬ কোটি ৬০ লাখ টাকা মেরে দিয়েছিল।
এ ঘটনায় বৈশাখী টেলিভিশনে প্রতিবেদন প্রচারের দুদক তদন্ত করে উপ-সহকারী প্রকৌশলী শহিদুল সহ জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ ছাড়াও মসজিদ, মাদ্রাসা, এতিমখানার কাজও বাদ পড়েনি শহিদুলের দুর্নীতি থেকে।
সর্বোপরি উপ-সহকারী প্রকৌশলী শহিদুল যতগুলো কাজ দেখাশোনা করেছে তার সবগুলোতেই কোন না কোন ঝামেলা রয়েছে।
শহিদুলের দুর্নীতি, ঘুষ, অনিয়ম, অপরাধ মিথ্যাচারে ঠিকাদার ও জনসাধারণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
অবশেষে উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খানকে নাগরপুর উপজেলা প্রকৌশলী অফিস থেকে বদলি হয়ে লক্ষীপুরের কমলগঞ্জ অফিসে। এতে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে ঠিকাদার ও সাধারণ জনগণের মাঝে। তবে তার এ সমস্ত অপরাধের খেসারত বয়ে বেড়াতে হবে নাগরপুরবাসীকে বহুকাল।





