সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ট্রাক কার্ভারভ্যান মালিক সমিতির ইফতার ও পরিচিত সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ট্রাক কার্ভারভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার পক্ষ থেকে দোয়া ইফতার ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। শনিবার (১৪ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাজী এ রহমান মাকের্টের তয় তলায় বাদ আছর উক্ত ইফতার ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমরাইল শাখার সভাপতি ও জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী।
উক্ত ইফতার ও পরিচিত সভায় সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা সুমন মুন্সী বলেন,  আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকা একটি গুরুত্বপুর্ন স্থান এখানে যাতে কোন প্রকার যানজটের সৃষ্টি না হয় আমাদের মালিক শ্রমিক সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে । তিনি বলেন, এই সংগঠনের নাম বিক্রি করে কেউ যদি কোন চাদাঁবাজি বা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে । আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চাদাঁবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বো এতে কোন আপোস করা হবে না।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, শিমরাইল শাখার সাধারন সম্পাদক সফিউল ইসলঅম উজ্জল, কার্যকরী সভাপতি ইয়াকুব রানা, সহ সভাপতি মোঃ সাজ্জাদ, মন্জুরুল ইসলাম, মোখলেছুর রহমান, যুগ্ন সম্পাদক রাসেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খোকন, আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ সাদেক, জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মনির হোসেনসহ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,