রাজনীতি

জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান! বিএনপিতে আনন্দের জোয়ার

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের ৪২টি জেলা পরিষদে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তার এই নিয়োগের খবরে জয়পুরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
রোববার প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এই নিয়োগ দেয়। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা মাসুদ রানা প্রধানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মাসুদ রানা প্রধান। সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক আন্দোলন এবং দলকে শক্তিশালী করতে তার অবদান রয়েছে। তার মতো অভিজ্ঞ নেতার হাতে জেলা পরিষদের দায়িত্ব যাওয়ায় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাসুদ রানা প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপরও দলীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে মাসুদ রানা প্রধান জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ