রৌমারীতে হাসি ফুটল সুবিধাবঞ্চিতদের মুখে, রৌমারীতে হাসি ফুটল সুবিধাবঞ্চিতদের মুখেমানবতার দৃষ্টান্ত

মানবতার দৃষ্টান্তরৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে কাজ করছে একদল তরুণ। মানবিক মূল্যবোধ থেকে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন “Value Village Foundation” এর উদ্যোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকায় বুধবার ১৮ মার্চ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অনেক মানুষ এখনও ঈদের আনন্দ থেকে বঞ্চিত। নতুন পোশাক বা ভালো খাবার তাদের কাছে অনেক সময় স্বপ্নের মতো। এই বাস্তবতা থেকেই তরুণদের এই উদ্যোগ, যেখানে লক্ষ্য একটাই—মানুষের পাশে দাঁড়ানো। এই কার্যক্রমের প্রবাস থাকা অনেকে সহযোগিতা করেছেন।
ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মীর নাজমুল ইসলাম (সবুজ) বলেন, “আমরা কোনো বড় প্রতিষ্ঠান নই, এটি একটি স্বপ্ন। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগ একদিন বড় পরিবর্তন আনতে পারে। আমাদের লক্ষ্য, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈদকে আনন্দময় করা।
তিনি আরও জানান, সীমিত সামর্থ্য ও নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের ডিরেক্টর মোঃ হাফিজুর রহমান বলেন, “অনেকেই সাহায্য করতে চান, কিন্তু সঠিক মাধ্যম খুঁজে পান না। আমরা চাই একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে সবাই একসাথে মানবতার জন্য কাজ করতে পারবেন।
সংগঠনের সভাপতি মীর ওমর ফারুক বলেন, “আমরা মনে করি, এটি দান নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, Value Village Foundation ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন।





