সারাদেশ

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রবাসীর মৃত্যু।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা।

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন বোয়ালিয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো: জাবেদ হোসেন রাব্বি (২৮)। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে, পিতার নাম মো: সফিউল্লাহ।

১৮মার্চ, ২০২৬ সন্ধ্যার দিকে এই দূর্ঘটনা ঘটে, একই সঙ্গে অন্য আরোহী নিহতের শ্বশুরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের জানাযা আজ রাত ১১.৩০ মিনিটের দিকে তার নিজ বাড়ি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,