সারাদেশ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমান

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জের ড্রামে অতিরিক্ত তেল বিক্রির অপরাধে এক ফিলিং স্টেশনে ১০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত । শনিবার (২৮ মার্চ) কালীগঞ্জ উপজেলাধীন নাগরীর কাটুন এলাকার অয়ন অনিক ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি করার অপরাধে  রবিশংকর ভৌমিক (৩৬) কে ১০,০০০ টাকা জরিমানা করা হয় । একই দিন মোটরসাইকেলের কাগজ না থাকায় মোটরসাইকেল চালক রিফাত(২৪) পিতা মোবারক কে ১০০০ টাকা জরিমানা করা হয় । দুটি অভিযানে পৃথক দুটি মামলায় মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয় । এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা । অভিযান পরিচালনা কালে প্রসিকিউটর হিসেবে সাথে ছিলেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শামীম ও বেঞ্চ সহকারি হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,