সারাদেশ

পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে বাজার এলাকার বিভিন্ন অনিয়ম ও অবৈধ দখলের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে হাটবাজারের পেরিফেরিভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা একটি দোকান অপসারণ করা হয়। এছাড়াও বাজারের জ্বালানি তেলের মজুদ পরিস্থিতিও যাচাই করা সহ সরবরাহ ব্যবস্থার সার্বিক অবস্থা খতিয়ে দেখা হয়।

পাশাপাশি সরকারি খাস জমি পরিদর্শন করেন তিনি। এ সময় ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, সরকারি সম্পত্তি রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,