সারাদেশ

ভোলা সদর হাসপাতালে ভবনের পরিত্যক্ত ফ্লোরে  মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, যুবক আটক

স্টাফ রিপোর্টার, ভোলা:
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আরিফ নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলাটি এখনো চালু হয়নি এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ সুযোগে অভিযুক্ত আরিফ ওই নারীকে কৌশলে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, অভিযুক্ত আরিফ হোসেন ভোলার যুগীরঘোল এলাকায় অবস্থিত এ্যাপোলো স্পেশালাইজড মেডিক্যালের স্টাফ।
ঘটনার সময় হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মামুন ও অন্যান্য স্টাফরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামতও উদ্ধার করা হয়।
পরে আটক যুবককে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,