সারাদেশ

পঞ্চগড়ের বোদা থানায় যোগদান করেও হলেন জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সোহেল রানা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে এবারও জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। এর আগে দেবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ওসি হিসেবে থাকা অবস্থায় পর পর চার বার জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
৮ এপ্রিল বুধবার সকালে পঞ্চগড়ের পুলিশ লাইন্সের ড্রিল সেটে এ মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
কল্যান সভা শেষে পঞ্চগড় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মার্চ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
মার্চ মাসের কর্ম মূল্যায়নের ভিত্তিতে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)  নির্বাচিত হন সোহেল রানা।
পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিলসেটে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় এ সম্মাননা দেয়া হয়।
ওসি সোয়েল রানা ছুটিতে থাকায় তার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল হক।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে মার্চ মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য পুলিশ সুপার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন।
সোহেল রানা জানান, বোদা থানার এ অর্জন পুলিশ পরিদর্শক ( তদন্ত) রেজোয়ানুলহক, সকল এসআই, এএসআইসহ সকল  ফোর্স। তাদের কঠোর পরিশ্রম ও একনিষ্ঠ কর্ম মুল্যায়নের প্রাপ্তীর কারনে বোদা থানা এ সম্মাননা পেয়েছে। বোদা থানাকে এ সম্মাননা প্রদানের জন্য পঞ্চগড় জেলার পুলিশ সুপার রবিউল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফরহাদ হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা পঞ্চগড়, সহকারী পুলিশ সুপার (প্রবি) জোবায়ের ইসলাম, ডিআইও-২ গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, পঞ্চগড়েন সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,