সারাদেশ

শ্যামনগরে রুপান্তরের বিশ্ব পানি দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রুপান্তর ও গাবুরা ও পদ্মপুকুর ইউপির আয়োজনে পদ্মপুকুর পাখিমারা খেয়াঘাট ও গাবুরার হরিসখালী খেয়া ঘাটে বিশ্ব পানি দিবস পালিত হয়।

রুপান্তরের গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

গাবুরার হরিসখালী খেয়াঘাটে অনুষ্ঠিত পানি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। প্রধান অতিথি বক্তব্যে পানির অপচয় রোধ, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করার বিষয় সহ মিঠা পানির গুরুত্ব তুলে ধরেন।

নদীর তীরে ও নদীতে নৌবন্ধনে পানি দিবসের র‌্যালীতে ইউপি সদস্যবৃন্দ, গাবুরা ভয়েস অফ সিটিজেন্স এর সভাপতি খায়রুল ইসলাম মিলন, ইউপি সদস্যবৃন্দ, ভয়েস অফ সিটিজেন্স এর সদস্যবৃন্দ, রুপান্তর কর্মকর্তাবৃন্দ  প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে পদ্মপুকুর পাখিমারা খেয়াঘাটে পানি দিবসের র‌্যালীতে পদ্মপুকুর ইউপি ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি মোঃ আশরাফ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ, ঘাট সমিতির সদস্যবৃন্দ, মটর শ্রমিকের সদস্যবৃন্দ, যুব নারী ও পুরুষ , রুপান্তর কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,