সারাদেশ

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশের পর পঁচা মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা প্রায় দেড় টন মাংস জব্দ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পঁচা ও দূষিত বয়লার মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন হাট সারুটিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় মোহাম্মদ বাবলু নামক এক ব্যবসায়ীকে মানুষ ও পশুখাদ্য হিসেবে ব্যবহারের অনুপযোগী পঁচা ও দূষিত বয়লার মুরগির বিভিন্ন অংশ মজুদ ও বিক্রয়রত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় তাকে ৫,১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার নিকট থেকে ১,১১২ কেজি পঁচা ও দূষিত মুরগির অংশ জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সময় পাশ্ববর্তী আরেকটি দোকানেও একই অপরাধে মো. আলী নামের আরেক ব্যবসায়ীকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকেও ৩৭৯ কেজি পঁচা ও দূষিত বয়লার মুরগির বিভিন্ন অংশ জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,