সারাদেশ

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ এলাকায় এ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় খননকাজটি বাস্তবায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর রহমান রকেট, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, প্রায় ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। দীর্ঘদিন পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দিত, যদিও বর্ষায় পানি উপচে পড়ত। পুনঃখনন সম্পন্ন হলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং কম খরচে সবজি ও ধান চাষ করতে পারবেন।
প্রায় ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। এর ফলে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি, সদর উপজেলায় পর্যায়ক্রমে আরও ৫টি খাল খনন করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,