শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি মাঠ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের পুরানপাড়া-চরপাড়ার মধ্যবর্তী একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহজাদপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ৪, ৫ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। লাশটি কিছুটা পচনশীল অবস্থায় ছিল বলে জানা গেছে।
ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এবং থানার সার্কেল কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম উপস্থিত থেকে বিষয়টি তদারকি করছেন।
এ ঘটনায় লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





