কালীগঞ্জে অনুমতি ব্যতিত মাটি খনন ২ লাখ টাকা জরিমান
মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি খননের অপরাধে রকিবুন নবী নামে একজনকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া (বারুন) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া (বারুন) গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবী মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষেল অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।





