সারাদেশ

শাহরাস্তিতে অবৈধ তেল মজুদ ও বেশি দামে বিক্রি: ভ্রাম্যমান আদালতের জরিমানা

 চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা-তে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানকালে “সোবাহান ট্রেডার্স”-এর মালিক আব্দুস সোবাহানকে অবৈধভাবে প্রায় ২৫০ লিটার জ্বালানি তেল (অকটেন) মজুদ রাখা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে (প্রতি লিটার ২০০-২২০ টাকা) বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,