সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে মজুতকৃত ১২শ লিটার ডিজেল উদ্ধার
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১২ শ লিটার ডিজেল জব্দ ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী।
রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মৌতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।অভিযানে মৌতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৬ ব্যারেল ডিজেল ১২০০ লিটার তেল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু মোবাইল কোর্ট পরিচালনা ১২০০ লিটার ডিজেল অবৈধ মজুদের দায়ে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডিজেলগুলো জব্দ করেন। এসময় ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়। অভিযানে সেনা বাহিনী এবং র্যাবের সদস্যরা অংশ গ্রহণ করেন।





