সারাদেশ

চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

এনামুল মবিন(সবুজ)

স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই বছরকে বরণ করে নেওয়া হয়। কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,