সারাদেশ

সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে ‘পবিত্র’ হলেন জাহিদুল, ছাড়লেন জুয়ার নেশা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

রাতারাতি ধনী হওয়ার আশায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর পর দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর সরকারি কলেজ গেটের সামনে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত একরামুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে জড়িত ছিলেন জাহিদুল। দ্রুত ধনী হওয়ার আশায় একের পর এক বাজি ধরে তিনি শেষ পর্যন্ত সর্বস্বান্ত হয়ে পড়েন এবং ঋণের বোঝায় জর্জরিত হন।

নিজের ভুল বুঝতে পেরে জনসম্মুখে অনুতপ্ত হয়ে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি ঘোষণা দেন— আর কোনোদিন জুয়ার সঙ্গে জড়াবেন না। এ সময় সেখানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম বলেন, “অনলাইন জুয়া আসলে একটি প্রতারণার ফাঁদ। আমার মতো যারা বড়লোক হওয়ার স্বপ্নে এই পথে জড়াচ্ছেন, তাদের এখনই ফিরে আসা উচিত। না হলে আমার মতোই নিঃস্ব হতে হবে।”

স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,