সারাদেশ

হাটহাজারীতে সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের জরুরী বৈঠক

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে জরুরী বৈঠক বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মুমিন। জানা যায়, হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশনা মোতাবেক হাটহাজারীর বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম, যানজট নিরসন, বিদ্যুতের অপচয় রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রভূতি সামাজিক এবং উন্নয়নমূলক কার্যক্রমের অংশবিশেষ তথা হাটহাজারীর সার্বিক পরিস্থিতি নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রতিমন্ত্রী উজ্বল সাংবাদিকতার নিরিখে হাটহাজারীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উত্তর চট্টগ্রামে একটি উন্নত হাটহাজারী গড়ে তুলতে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা যেরূপ শ্রম এবং সার্বিক সহযোগিতা করছেন তারজন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) শাহেদ আরমান। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, অর্থ সম্পাদক মো. আবুল মনছুর, প্রচার সম্পাদক মো. ওসমান গনি, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, সহযোগী সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ মুরসালিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,