সারাদেশ

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ২

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১৬৪৯ বোতল নেশা জাতীয় মাদকসহ দুইজনকে আটক করা হয়।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে থানজিয়া এলাকায় যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। এ সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‍্যাব-৬) সাতক্ষীরার একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খানজিয়া গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০) ও পশ্চিম সেয়ারা গ্রামের মোঃ কামাল হোসেন (৩৩) কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় স্থানীয় যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,