হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ৩টি একনলা বন্দুক সহ গ্রেফতার ৩
হাটহাজারী প্রতিনিধি: বিদেশি পিস্তল ও ৩টি একনলা বন্দুক এবং অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানার পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
গ্রেফতারকৃতরা হলেন, ওসমান গণি (৩৫) হৃদয় (৩০) ও রাজু (৩২)
জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুর দুপুর ২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে এ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি মনা (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
এ সময় একটি বিদেশী ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য প্রদান করে।
তিনি জানান, পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





