সারাদেশ

ডিমওয়ালা মা মাছ রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : নদী-খাল-বিল-হাওরসহ প্রাকৃতিক জলাশয়ের বিলুপ্তি,অধিকমাত্রায় কীটনাশক বালাইনাশকের ব্যবহার,সেচ দিয়ে, বিষটোপ দিয়ে মাছ ধরার ফলে প্রাকৃতিক মাছের উৎস দিন দিন কমে যাচ্ছে| তারপরে বর্তমানে নেত্রকোনার গ্রাম ও শহরের হাটবাজারে অবাধে ডিমওয়ালা মা মাছ বিক্রি হচ্ছে| এই বিষয়টিকে সামনে রেখে “গ্রিন কোয়ালিশন” নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় এক মানব বন্ধনের আয়োজন করা হয়| মানববন্ধনে সাংবাদিক, যুবক জেলে,সাংস্কৃতিকর্মী , পরিবেশকর্মী ও গ্রিন কোয়ালিশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন| পরিবেশকর্মী ও উদীচীর সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান বলেন,“ আামদের গ্রাম ও শহর এলাকার বাজার গুলোতে ডিমওয়ালা মাছ বিক্রি হচ্ছে| সরকারীভাবে মোবাইল কোর্ট করে মা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ করতে হবে| গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি সোহরাব উদ্দিন আকন্দ বলেন,“ আমাদের নদী-হাওর গুলো এখন মাছ শূন্য,যে মাছগুলো এখন ডিম দিচ্ছে সেগুলো ধরে এনে বিক্রি করা হচ্ছে| আমাদের মা মাছ ক্রয় না করা এবং প্রতিবাদ করা|”
এবছর হাওরে ও নদীতে আগাম পানি বৃদ্ধি পাওয়ায় মাছের সংখ্যা ও প্রজনন বৃদ্ধি পাচ্ছে| বর্তমান সময়ে স্থানীয় মাছের প্রজননের সময়| আর এই সময়ে মা মাছ গুলো ধরে এনে বিক্রি করলে ভবিষ্যতে এলাকা মাছ শুন্য হয়ে যাবে| প্রয়োজন সরকারীভাবে মোবাইলকোর্ট করে ডিমওয়ালা মাছ ধরা বিক্রি বন্ধ করতে হবে|
নেত্রকোনায় অবাধে ধরা হচ্ছে ডিমওয়ালা মাছ, যার কারণে বিলুপ্তির পথে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ| এ সময়ে মাছের ডিম ছাড়ার চলতি মৌসুমে নেত্রকোনায় নদ-নদীগুলো থেকে অবাধে ডিমওয়ালা মাছ ধরা হচ্ছে| জেলায় কমপক্ষে ২৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে|
সাধারণত নদ-নদী ও খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ ˆবশাখ থেকে আষাঢ় মাসের মধ্যে ডিম ছাড়ে| ডিম ফুটে যেসব রেনু বের হয় এবং সেগুলো বড় হয়ে প্রকৃতিতে মাছের ভারসাম্য রক্ষা করে| অথচ কৌশলে এসব ডিমওয়ালা মাছ ধরে বিক্রি করা হচ্ছে|
মগড়া,সাইডুলি,ধলাই,বিষনাই,ধনুনদী,তলার হাওর,সুনুইহাওর,মহিষের হাওর,ধলিবন্দের হাওরে বছরের পর বছর ধরে ডিমওয়ালা মাছ ধরা ও রেনু পোনা নষ্ট করার কারণে এসব নদ-নদী থেকে দেশী মাছ সরপুঁটি, ভেদা, পাবদা, টেংরা, টাকি, পুটি, শিং, মাগুর, ˆক, খলিসা, বাউশ, কালবাউশ,পুটা, গুলশা,বালি, ভেইশ, চাপিলাসহ কমপক্ষে ২৪ প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে| আমাদের দেশীয় মাছ রক্ষার বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,