সারাদেশ

আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইলের উপর দিয়ে প্রবাহিত ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃখনন কাজের শুভ  উদ্বোধন করা হয়েছে।
আজ (১৪ মে) রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় খালটি পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করে নাম ফলক উন্মোচন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
মুরইলের উপর দিয়ে প্রবাহিত হওয়া বসনবুড়ি খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
এ ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, নশরতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,