সারাদেশ

সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ভাং গাছের কাচা পাতাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপ-পরিদর্শক শাহীন সরকার বলেন, ১২ মে রোজ মঙ্গলবার রাতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়িতে সদ্য যোগদানকৃত পরিদর্শক ফরিদ হোসেন স্যারের নেতৃত্বে শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলা কালীন সময়ে রেলওয়ে স্টেশন এলাকার টিকিট কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার উপর তিনজন মাদকসেবীকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। আটক করে তাদের শরীর তল্লাশি করলে তিনজনের কাছ থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ভাং গাছের কাচা পাতা উদ্ধার করা হয় যার ওজন প্রায় আধা কেজি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে উজ্জ্বল শেখ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মাঠাইকোনা গ্রামের আবুল শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং একই থানার সাংকুটিয়া গ্রামের আলাউদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে সান্তাহার পৌর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ভাং গাছের কাচা পাতাসহ উল্লেখিত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,