শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উইনিক্স(মাদক) সিরাপ উদ্ধার
জাকির হোসেন, শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শা-কায়বা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৩৪৫ বোতল ভারতীয় উইনিক্স (মাদক)সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে ২০২৬) ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪৫ বোতল উইনিক্স (মাদক) সিরাপ আটক করে।
যার আনুমানিক সিজার মূল্য ১,৩৮,০০০/- টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তা জানান।





