সারাদেশ

লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে মাদক সহ আটক-১

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ১২ পিস ভারতীয় ইয়াবাসহ কাবিল হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ মে) রাত ১০:৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের অনন্তপুর বিওপির আওতাধীন ঘুঘুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির একটি টহলদল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃত যুবক কাবিল হোসেন স্থানীয় আমজাদ হোসেনের পুত্র। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩,৬০০ টাকা।
১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,