সারাদেশ

প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর 

নাগরপুর সংবাদদাতাঃ মানুষের প্রতি হিংসা থেকে রেহাই পেলোনা কবরস্থানের সীমানা প্রাচীর। পরিকল্পিতভাবে একই এলাকার পাশের সমাজের কিছু লোক দেশীয় অস্ত্র সাবল, হ্যামার, হাতুড়ি দিয়ে কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ডহর পাচুরিয়া কবরস্থানের সীমানা প্রাচীর পরিকল্পিতভাবে ভেঙে ফেলেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
গত প্রায় ২০ বছর যাবত তিলে তিলে করে ওঠা ৭০ শতাংশের দৃষ্টিনন্দন কবরস্থানের প্রতিষ্ঠিতা ও জমি দাতা কবরস্থান সংলগ্ন দুই শতাংশ জায়গা তার পরিবারের কবরের জন্য রেখে পুরো জায়গাটি দান করে দেন। এবং কবরস্থানের সীমানা নির্ধারণে বাউ ন্ডারি ওয়াল ও উন্নয়নের জন্য শুরু থেকে বিভিন্ন কাজ করে আসছে প্রতিষ্ঠাতা ও তার পরিবারের লোকজন।
এ প্রশংগে সংশ্লিষ্ট সমাজের বাসিন্দারা ঘৃনারভরে জানায়, কাজটি যারা করেছে, খুবই জঘন্য করেছে। আমরা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
প্রতিষ্ঠাতা ও এলাকাবাসী জানান, হামলাকারীদের মধ্যে নেতৃত্ব দেয় মৃত ওয়াজেদ খানের ছেলে  জামাল বিডিআর, মৃত ময়চানের ছেলে আঃরশিদ, ইকবাল মেম্বার এর ছেলে সোহেল,সাচ্চু মিয়ার ছেলে  সাইফুল, বাচ্চু মিয়ার ছেলে সফিক এদের নেতৃত্বে বাউন্ডারি ভাঙায় ১৫-২০ জন অংশ নেয়।
এ বিষয়ে ডহরপাচুরিয়া কবরস্থানের সাধারণ সম্পাদক আরিফ জানান, পাশের সমাজের কিছু লোকজন এসে আজ সকালে আমাদের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলেছে। আমরা এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,