সারাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও মাদকের করনেই সরকার নতুন কুঁড়ি-২৬ কর্মসূচি চালু করেছে: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী আজাদ

একেএম বজলুর রহমান
বর্তমানে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের ঝুকিতে জড়িয়ে পড়ছে কিশোর তরুননা। যার কারনেই সরকার নতুন কুড়ি ২৬ কর্মসূচি চালু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অবক্ষয় নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, নতুন কুড়ির মাধ্যমেই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটরিয়ামে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে দেশের নামকরা একাডেমিগুলোকে হারিয়ে পঞ্চগড়ের বোদার টু-স্টার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া শেষ সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
একই সাথে তিনি বলেন, অভিভাবকদের এগিয়ে এসে শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম।
এ সময় অভিভাবকদের প্রতি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই সাফল্য প্রমাণ করেছে, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা কতটা উজ্জ্বল। তাই বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, টু-স্টার ফুটবল একাডেমি কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল সহ খেলেয়াড়েরা।
পরে প্রতিমন্ত্রী খেলোয়াড়দের সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,