আইফা এন্ড এসএনভিএস অ্যালামনাই এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
এইচ এ বাবলু।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আইফা এন্ড এসএনভিএস অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। এতে অংশ নেন আল ইখওয়ান ক্যাডেট একাডেমী, এস এন ভিক্টোরি স্কুল এন্ড কলেজ ও নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসা-এর প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরুন নবী রবীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সাবেক পরিচালক গাজী মোঃ জহিরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী জাহিদুল হাসান ও আব্দুল্লাহ আল নূর মারুফ চৌধুরী। পরে শিল্পী ওমর ও সিফাত-এর কণ্ঠে উপস্থিত সকলের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত। অনুষ্ঠানে বর্তমান শিক্ষক-শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অ্যালামনাই সদস্য ও অতিথিদের বরণ করে নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ২০২৫ ব্যাচের শিক্ষার্থী আনিসা নুর চৌধুরী। এছাড়া স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন সাবেক শিক্ষক হেলাল আহমেদ, সাংবাদিক ও শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুল-এর পরিচালক হাসান আহমেদ, আব্দুল হান্নান, মাহমুদুল হাসান, শাখাওয়াত হোসেন জুয়েল, আকতার হোসেন, হাসানুজ্জামান, লোকমান হোসেন, শাখাওয়াত হোসেন, মোজাম্মেল হোসেন, মোঃ সাইফুদ্দীন, মোঃ মাসূদ করীম, শিক্ষক প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ ও মোঃ আবু সুফিয়ান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ ইফরান মেহেদী, মোঃ জাকির হোসেন, মোঃ জিয়াউর রহমান, ডাঃ মোঃ আবু সালেহ এবং ইঞ্জিনিয়ার নাজমুল হাসান রিমন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের অতীত স্মৃতি, বন্ধন ও ভবিষ্যৎ উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০ জন চিকিৎসক, ৫০ জনের অধিক প্রকৌশলী, প্রায় ৩০ জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পাশাপাশি শিক্ষকতা ও বিভিন্ন উচ্চশিক্ষায় অধ্যয়নরত অসংখ্য শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এবং আনন্দঘন পরিবেশে শেষ হয়।





