সারাদেশ

কেরানীগঞ্জে ৩ লাখ ১০ হাজার চিংড়ির অবৈধ রেণু পোনা জব্দ, ধলেশ্বরী নদীতে অবমুক্ত

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে পরিচালিত এক অভিযানে প্রায় ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা রেণুগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২ জুন) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব রেণু পোনা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, চট্টগ্রাম থেকে খুলনায় পাচারের উদ্দেশ্যে রেণু পোনাগুলো পরিবহন করা হচ্ছিল। অভিযানে উদ্ধার হওয়া রেণুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

তিনি আরও জানান, অবৈধভাবে সংগৃহীত এসব রেণু পোনা পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

পরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে উদ্ধারকৃত সব রেণু পোনা ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,