সারাদেশ

জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

​জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক কর্মশালা এবং মেন্টর তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে।
​জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী।
​কর্মশালায় মাদকাসক্তির ভয়াবহ কুফল এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার ৩০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে ‘মেন্টর’ বা সচেতনতাকর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,